আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট শহর থেকে ৬০ লিটার দেশি মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে শহরের রেল রোডের বাড়ি থেকে ওই দুজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন বাগেরহাট পৌরসভার রেল রোড এলাকার বাদল রবিদাস (৩৫) এবং একই এলাকার কৃষ্ণ রবিদাস (২৮)। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আজম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই মদ ব্যবসায়ীকে আটক করে। বাদলের বাড়ি থেকে ৩২ লিটার এবং কৃষ্ণের বাড়ি থেকে ২৮ লিটার মদ উদ্ধার করা হয়।