আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে গতকাল বৃহস্পতিবার সকালে ভটভটি ও অটোরিকশায় চাঁদাবাজি করার সময় শহরের মাদ্রাসা মোড় থেকে পুলিশ দুজনকে আটক করেছে। সদর থানা সূত্রে জানা যায়, হরতালের মধ্যেই সকাল থেকে শহরের মাদ্রাসামোড় এলাকায় কিছু পিকআপ, অটোরিকশা ও ভটভটি চলাচল করছিল। এ সময় প্রতারক চক্রের দুই সদস্য পৌরসভার জাল টোল আদায়ের রসিদ নিয়ে এসব যানবাহন থেকে টোল আদায়ের নামে চাঁদা আদায় করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে শান্ত হোসেন (২১) ও আজিজুল হক (৩২) নামের ওই দুই প্রতারককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ তাঁদের কাছ থেকে চাঁদা আদায়ের ভুয়া রসিদ বই জব্দ করেছে।