আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই এলাকা থেকে গতকাল ৫০টি ইয়াবা বড়ি বিক্রির সময় হাতেনাতে দুই তরুণকে আটক করেছে র‌্যাব-৯-এর একটি দল। বেলা তিনটার দিকে র‌্যাব-৯-এর এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে দিপুর মিয়া (১৮) ও আনোয়ার হোসেন (২৮) নামের ওই দুজনকে আটক করা হয়। দিপুর বাড়ি মৌলভীবাজারের কনকপুর ও আনোয়ারের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরে। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এ ব্যাপারে মামলা করে ওই দুজনকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।