প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ২০ জনকে আটক করেছেন নৌবাহিনীর সদস্যরা। গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি মাছ ধরার ট্রলার থেকে এঁদের আটক করা হয়। নৌবাহিনীর চোরাচালান প্রতিরোধ দলের কর্মকর্তা কমান্ডার মো. জসীমুজ্জামান জানান, আটক ২০ জনের মধ্যে সাতজন ট্রলারের শ্রমিক। টাকার বিনিময়ে ১৩ জনকে নিয়ে ট্রলারটি সেন্ট মার্টিনের
অদূরে কোনো ইঞ্জিনচালিত নৌকায় তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। তার আগেই একেবারে প্রাথমিক ধাপেই এঁদের আটক করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম