প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারের সময় গতকাল রোববার সকাল সাতটার দিকে কোস্টগার্ডের সদস্যরা একটি ট্রলারসহ ২২ যাত্রীকে আটক করেছেন। আটক যাত্রীদের মধ্যে ১১ জন নরসিংদী, আটজন সিলেট ও তিনজন কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দালালরা আত্মগোপন করেন। কোস্টগার্ড কক্সবাজারের নুনিয়ারছড়া স্টেশনের পেটি অফিসার শহিদুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যাত্রীদের দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।