প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে পিকআপ ভ্যানে করে দুটি গরু ও দুটি ছাগল চুরি করে পাচারের সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েছেন দুই চোরসহ পিকআপের চালক। গত রোববার রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের বড়বালা নামক স্থান থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার চাঁদখানা গুচ্ছগ্রামের মশিউর রহমান (৪০), রংপুর নগরের ধাপ সরকারপাড়ার নুর ইসলাম (৪৫) এবং পিকআপের চালক রংপুরের তারাগঞ্জ উপজেলার উত্তর জগদীশপুর গ্রামের কালা মিয়া (৩০)। নীলফামারীর কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোরবানির ঈদ সামনে রেখে সংঘবদ্ধ একটি চক্র বিভিন্ন স্থান থেকে গরু-ছাগল চুরি করে অন্যত্র পাচার করছে।