প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হিলি সীমান্তে র্যাব ও বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে ছয় রাউন্ড গুলি ও উনিশ বোতল ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, গত রোববার রাতে হিলি চুড়িপট্টি মহল্লা থেকে কামরুল হাসান (২২) নামের এক যুবককে আটক করা হয়। পরে তাঁর প্যান্টের পকেটে ছয় রাউন্ড গুলি পাওয়া যায়। এ ছাড়া হিলি বিজিবি সদস্যরা গতকাল সকালে মধ্য বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯ বোতল ফেনসিডিলসহ সাইদুল ইসলাম (২৬) ও পল্লব (২৩) নামের দুই যুবককে আটক করে।