আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় ছয় হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁদের উপজেলার কালাবিবির দীঘি এলাকা থেকে আটক করা হয়। আনোয়ারা থানা সূত্র জানায়, আটক ব্যক্তিরা হলেন নুরুল ইসলাম (৪৫), সাইদুল ইসলাম (৩৫) ও আবদুল জলিল। তাঁদের কাছ থেকে ছয় হাজার ইয়াবা বড়ি উদ্ধার হয়। আটক ব্যক্তিরা শরীরে ইয়াবা বেঁধে উপজেলার রায়পুর থেকে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন। আটক ব্যক্তিদের বাড়ি দিনাজপুরে। আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) উৎপল চক্রবর্তী প্রথম আলোকে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।