প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে তিন লাখ টাকার বিদেশি সিগারেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন জয়নাল, বেলাল ও খায়রুল আমিন। গত মঙ্গলবার রাতে নগরের রেয়াজউদ্দিন বাজার এলাকার পানবাজার মার্কেট থেকে তাঁদের আটক করা হয়। নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) শাহ মো. আবদুর রউফ বলেন, ১৬০ কার্টনের মধ্যে ৬০০ প্যাকেট বিদেশি সিগারেট রয়েছে। কিন্তু এগুলোর আমদানি ও মজুতের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বিক্রেতারা। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে।