আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ইয়াবা ও ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছেন জয়দেবপুর থানা-পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এর মধ্যে দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাহবুবুল আলম জানান, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ও জেসমিন নাহার ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেন।