প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ পথে ভারতে যাওয়ার সময় শিশু ও নারীসহ ৩৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া সীমান্ত থেকে গতকাল ভোরে তাঁদের আটক করা হয়। যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালান। আটকদের কেউ চিকিৎসার জন্য, কেউ ভালো কাজের আশায় দালালের মাধ্যমে ভারতে যাচ্ছিলেন। তাঁদের বাড়ি নড়াইল, বাগেরহাট ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। এ সময় তাঁদের সঙ্গে থাকা দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়। আটক সবাইকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।