আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি চোরাই মোটরসাইকেলসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন চুনতি ইউনিয়নের মো. বাবুল ও মো. ইউসুফ এবং চকরিয়া উপজেলার কোরবানিয়া ঘোনার মো. শফিক ও মহেশখালী উপজেলার মো. জাহাঙ্গীর আলম। লোহাগাড়ার চুনতি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. নুরুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।