প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন জাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, জিয়াউল হক ও শাহাদাত হোসেন। গত মঙ্গলবার রাতে নগরের চকবাজার ডিসি রোড এবং বাকলিয়া সৈয়দ শাহ রোডের দুই ভবনে অভিযান চালিয়ে তাঁদের আটক করে র্যাব-৭। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ জানান, উদ্ধার হওয়া ভিওআইপি সরঞ্জামের মূল্য চার লাখ ১০ হাজার টাকা।