প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল রোববার সকালে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন লস্করদী এলাকার সাত্তার (২০), বড় মনোহরদী এলাকার সুলতান (৪৫), গাজীপুরা এলাকার মাইজউদ্দিন (৩২) ও ইজারকান্দি এলাকার মামুন (২৫)। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।