প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে ২০ হাজার ইয়াবা বড়িসহ চার বাসযাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার রাত আটটার দিকে টেকনাফের দমদমিয়া তল্লাশিচৌকি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, শনিবার রাতে দমদমিয়া তল্লাশিচৌকি এলাকায় ওই যাত্রীদের ব্যাগ থেকে ১৯ হাজার ৯২৪টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাঁদের টেকনাফ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।