আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর র্যা ব-৮-এর একটি দল গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার বেড়াডাঙ্গা এলাকা থেকে শাওন শেখ (২৫) নামের এক তরুণকে আটক করেছে। তাঁর কাছ থেকে ২৫৮টি ইয়াবা বড়ি, নিবন্ধনবিহীন একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। শাওন সদর উপজেলার বিনোদপুর গ্রামের আতর আলী শেখের ছেলে। এ ছাড়া গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সাইনবোর্ড এলাকা থেকে ১৮০ লিটার চোলাই মদসহ চারজনকে আটক করেছে র্যা ব। তাঁরা হলেন উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দক্ষিণ দৌলতদিয়া সয়দাল পাড়ার লিটন সরদার (২৫), সোহরাব মণ্ডল পাড়ার রাজু শেখ (২২), গোয়ালন্দ শহরের গুচ্ছগ্রামের শাহীন সরদার (৩০) ও এবাদ আলী মিস্ত্রিপাড়ার মোহন জোয়ার্দার (৩০)।