আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মেসার্স হক ব্রিকস নামের একটি ইটের ভাটায় চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সেখানে গিয়ে তাঁরা সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ সদরের বশাউল্লাহ এলাকার শিরীন বেগম (৪৫), টঙ্গিবাড়ী উপজেলার মিরতলা গ্রামের বিল্লাল হোসেন (৫৫), পিরোজপুরের কাউখালী উপজেলার কলাবুনিয়া গ্রামের আবদুল কাইয়ুম (২৬) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের স্বপন মিয়া (৩০) ও খানকাবাড়ি মধ্যপাড়ার সাদ্দাম খান (২৯)।