প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার থাইংখালী ও কুতুপালং এলাকায় গতকাল সোমবার পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবা বড়িসহ পাঁচজনকে আটক করেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই বলেন, গতকাল বেলা একটায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ডিবি পুলিশ এক হাজার পিস ইয়াবা বড়িসহ চার পাচারকারীকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের দেলোয়ারা বেগম, বরইতলীর মাহমুদুল হাসান, উখিয়ার ফলিয়াপাড়া গ্রামের মনজুর আলম ও মুন্সিগঞ্জ সদর নওয়াঘাট এলাকার জিয়াউর রহমান। এ ছাড়া সকালে থাইংখালী এলাকায় পুলিশ এক হাজার পিস ইয়াবা বড়িসহ কক্সবাজার শহরের গোল দিঘির পাড় এলাকার রতন রুদ্রকে (৩২) আটক করে।