আটক ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকদ্রব্য রাখার অভিযোগে পাঁচজনকে আটক করেছেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যরা। গতকাল বুধবার উপজেলার কেশবপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। এঁরা হলেন বিজয়নগর উপজেলার কেশবপুর গ্রামের কালু মিয়া, একই গ্রামের মো. রফিক, উজ্জল মিয়া, মৌলভীবাজারের রাজনগর উপজেলার কনারাই গ্রামের দরুদ আহমেদ, সদর উপজেলার ফুলবাড়িয়া মহল্লার মঞ্জুর হোসেন। র্যা ব দাবি করেছে, দুপুরে কালু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে র্যা ব ৫০ কেজি গাঁজা, ১১৮ বোতল ফেনসিডিল ও তিনটি দেশীয় অস্ত্র জব্দ করে। ভৈরব র্যা ব-১৪ ক্যাম্পের এএসপি মোহাম্মদ রেজা সারোয়ার জানান, আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।