আটক ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের রামবাবু সড়ক থেকে গত রোববার রাতে বিদেশি পিস্তল ও গুলিসহ পাঁচজনকে আটক করেছে র্যাব-১৪। এ সময় তাঁদের ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করেন র্যাবের সদস্যরা। আটক হওয়া ব্যক্তিরা হলেন এতওয়ার ইসলাম ওরফে রুচি (৩২), রাফিউর রহমান খান (৩২), মোতাহার হোসেন মাজেদ (৩৩), মুশফিকুর রহমান (২৯) ও শহিদুল ইসলাম (৩১)। এতওয়ার ইসলাম ময়মনসিংহ পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলামের ছেলে। র্যাব-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার শামীম আরা বেগম জানান, আটক ব্যক্তিদের নামে অস্ত্র আইনে ময়মনসিংহ কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
ময়মনসিংহ অফিস