আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ট্রেনে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। তারা হলো মোস্তফা, মামুন, মাসুক, এনাম, মকবুল ও সুমন। গত শনিবার রাতে নগরের কদমতলী এলাকা থেকে তাদের আটক করে রেলওয়ে থানা-পুলিশ। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদার প্রথম আলোকে জানান, চলন্ত ট্রেনে উঠে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ছুরি উদ্ধার করা হয়েছে।