আটক ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় কিশোর অপরাধীকে আটক করেছে পুলিশ। এদের সবার বয়স পনেরোর নিচে। গত রোববার রাতভর অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটকের পর জেলা প্রবেশন কর্মকর্তার কাছে এদের হস্তান্তর করা হয়েছে। আটক কিশোরেরা সবাই সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের হয়ে কাজ করত বলে পুলিশ জানিয়েছে। পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে জানান, বয়স কম হওয়ায় আটক কিশোরদের বিরুদ্ধে মামলা করা হয়নি। সংশোধনের জন্য জেলা প্রবেশন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।