আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া এলাকা থেকে গতকাল রোববার তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন উলানিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ফরহাদ হোসেন, মো. ইলিয়াস, মো. আবু জাফর, মো. সাইফুল ইসলাম এবং মো. রুবেল। মেহেন্দিগঞ্জ থানার ওসি উজ্জ্বল কুমার দে বলেন, তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বরিশাল অফিস|
কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মকরপুর সোনাদহ গ্রামের আমবাগান থেকে গতকাল রোববার কষ্টিপাথরের মাথাবিহীন একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবীরের নেতৃত্বে পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে মূর্তিটি উদ্ধার করা হয়। ৪৩ বিজিবির উপপরিচালক জিয়াউল হক ও গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোতুর্জা বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সকাল ১০টার দিকে মকরপুর সোনাদহ গ্রামে কাইয়ুম মিয়ার বাড়ির পাশের আমবাগান থেকে ১৪৮ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে টাস্কফোর্স। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ|