আটক ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গত মঙ্গলবার অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি খননযন্ত্র ও একটি বাল্কহেডসহ সাতজনকে আটক করেছে নৌ পুলিশ। গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার রাতে মেঘনা নদীর তীরে এসে বালু উত্তোলনের সময় খননযন্ত্রের মাস্টার রেজাউল ও নাসির এবং বাল্কহেডের পাঁচ শ্রমিককে তাঁরা আটক করেন। গতকাল বুধবার তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা বিলকিস খননযন্ত্রের মাস্টার রেজাউল ও নাসিরকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাস করে কারাদণ্ড দেন। এ সময় তাঁরা জরিমানা দিয়ে ছাড়া পান। আর বাল্কহেডের পাঁচ শ্রমিককে ছেড়ে দেওয়া হয়।