আটক ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার আখ সেন্টার এলাকা থেকে গত শনিবার রাতে জুয়া খেলার অভিযোগে সাতজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিরা হলেন কোটচাঁদপুর পোস্ট অফিসপাড়ার জহিরুল ইসলাম (৪২), আদর্শপাড়ার শাহজাহান আলী (৪০), বিহারিপাড়ার সাইমুন আলী (৪৫) ও আবদুল হান্নান (৪৮), বড় মসজিদপাড়ার মিজানুর রহমান ও মোতালেব হোসেন (৪২) এবং কাগমারী গ্রামের খালেদুর রহমান (২৫)। ঝিনাইদহ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও টাকা উদ্ধার করা হয়।