আটক ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে গত মঙ্গলবার পুলিশ আট ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন কুলাউড়া পৌর শহরের উত্তর জয়পাশা এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান, শিবির এলাকার আশরাফ হোসেন, হৃদয় আহমেদ, জয়পাশা এলাকার শাহীন মিয়া, আবুল হোসেন, সোনাপুর এলাকার হেলাল মিয়া, কুলাউড়ার বড়কাঁপন গ্রামের শহিদ মিয়া এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বারকোট গ্রামের রাজু আহমেদ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে প্রথমে উত্তর বাজার টিটিডিসি এলাকা থেকে পাঁচজন এবং পরে রবিরবাজার এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়টি প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।