প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের জলসীমায় মাছ ধরার অভিযোগে পাঁচ ভারতীয় জেলেকে গতকাল শুক্রবার আটক করেন সুন্দরবনের স্মার্ট প্যাট্রোল টিমের সদস্যরা। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হলদেবুনিয়া অভয়ারণ্য এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ভারতীয় জেলেরা হলেন ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মুড়াখালীর হোসেন সরদার, এবাদুল্যাহ সরদার, খায়রুল সরদার, হারা সরদার ও কারিবুল্লাহ সরদার। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকসুদ আলম বলেন, বাংলাদেশের জলসীমানায় ঢুকে মাছ ধরার সময় সুন্দরবনের কৈখালী রেঞ্জের স্মার্ট প্যাট্রোল টিম একটি ট্রলারসহ ভারতীয় পাঁচ জেলেকে আটক করে। পরে শ্যামনগর উপজেলা সীমান্তের কালিন্দী নদীতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর আটক জেলেদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।