আটজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় সাতক্ষীরার কোমরপুর সীমান্ত এলাকা থেকে আটজনকে আটক করেছে বিজিবি। গত মঙ্গলবার রাতে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন মজিবুর রহমান, সবুজ সরদার, ফজলুর রহমান, সাদ্দাম হোসেন, সাজ্জাদুল ইসলাম, ইউনুছ সরদার, আবদুস সামাদ ও তৈয়বুর রহমান। আটক ব্যক্তিরা জানান, কয়েক মাস আগে তাঁরা কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। ঈদ উপলক্ষে বাড়ি ফেরার সময় তাঁদের আটক করা হয়। সাতক্ষীরার ৩৪ নীলডুমুর বিজিবি ব্যাটালিয়নের শাখরা ক্যাম্পের নায়েব সুবেদার মজিবুর রহমান জানান, আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করে মামলা হয়েছে।