প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালু থানা-পুলিশ গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে হত্যা মামলার ছয় আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে। হত্যা মামলার আসামিরা হলেন উপজেলার অঘোর মালঞ্চা গ্রামের তিন ভাই রঞ্জু (৪৫), আতিকুর রহমান (৪০) ও মশিউর রহমান (৩৫); একই গ্রামের আলতাফ আলী (৭০), বকুল হোসেন (৪০) ও দুলু মিয়া (৩৪)। কাহালু থানার ওসি নূর-এ-আলম ছিদ্দিকী বলেন, ২০০৮ সালে উপজেলার অঘোর মালঞ্চা গ্রামের বাবু সরকারকে প্রকাশ্যে দিবালোকে মালঞ্চা বাজারে হত্যা করা হয়। হত্যার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। এ ছাড়া একই রাতে অর্থঋণ আদালতের ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার পগোইল গ্রামের আনোয়ার হোসেন (৫০) ও ১০টি ইয়াবা বড়িসহ উপজেলার শিলকওড় গ্রামের আলম সরকারকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।