আটপাড়ায় আহত কৃষক লীগ নেতার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতীতে কৃষক লীগের নেতা খায়রুল ইসলাম (৩০) গতকাল সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত শুক্রবার রাতে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে।
খায়রুলের চাচাতো ভাই হুমায়ুন কবীর গতকাল সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, ভোর পাঁচটার দিকে খায়রুলের মৃত্যু হয়েছে।
জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার বলেন, খায়রুলের মৃত্যুতে আজ মঙ্গলবার দলীয় কার্যালয়ে শোকসভা, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি দেওয়া হয়েছে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।