আড়াইহাজারে ডাকাতি, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত বুধবার দিবাগত রাতে হাজি আফাজউদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় তাঁর ছেলে আহত হন। উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহিন্দী গ্রামে এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার এসআই তানভির আহমদ বলেন, স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মাল লুট হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।