আড়াইহাজারে ফুটবল খেলা নিয়ে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুটবল খেলা নিয়ে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহত হয়েছে শিশুসহ ১০ জন। গতকাল বৃহস্পতিবার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল বেলা ১১টায় মাহমুদপুরের শ্রীনিবাসদী মাঠে খিরদাসাদী এলাকার বিবাহিত ও অবিবাহিত যুবকদের মধ্যে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলায় একটি ফাউল নিয়ে বিবাহিত দলের রফিকুল ও জুবায়েরের সঙ্গে অবিবাহিত দলের জিলানির হাতাহাতি হয়। খেলা শেষে বিবাহিত পক্ষের ২০-২২ জন দা, ছুরি, টেঁটা, বল্লম নিয়ে অবিবাহিত পক্ষের রফিকুলের বাড়িতে হামলা চালায়। এতে রফিকুলের ভাই সফিকুলের তিনটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। বাড়ির নারীরা বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে মালামাল লুটে নিয়ে যায়।