আড়াইহাজারে শিশুধর্ষণে অভিযুক্ত গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশু ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে এক সপ্তাহেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। গত ১ মার্চ প্রতিবেশী হাফিজুল শিশুটিকে ধর্ষণ করে বলে শিশুর মা আড়াইহাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
শিশুটির শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের সহকারী রেজিস্ট্রার জান্নাতুল ফেরদৌস জানান, শিশুটিকে খুবই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। গত ১ সপ্তাহে চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শিশুর মানসিক বিপর্যস্তা কাটিয়ে ওঠার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে কাউন্সেলিং প্রয়োজন। এ ধরনের চিকিৎসার ব্যবস্থা এই হাসপাতালে নেই।
শিশুটির মা জানান, অপরিচিত মানুষ দেখলেই সে আঁতকে ওঠে। চিকিৎসার টাকাও তাঁদের নেই। হাসপাতাল কর্তৃপক্ষ মেয়ের সঙ্গে তাঁকেও খাবার দিচ্ছে।