আড়াইহাজারে স্কুলছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতকাল শুক্রবার এক স্কুলছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ করেছে এক দুর্বৃত্ত। গুরুতর দগ্ধ ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্থানীয় এক যুবক তাঁকে অ্যাসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অ্যাসিডদগ্ধ ছাত্রীর বড় ভাই জানান, তাঁর বোন স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত বৃহস্পতিবার তাকে প্রেমের প্রস্তাব দেয় একটি বাটিক কারখানার শ্রমিক আল আমিন (২২)। তাঁর বোন সে প্রস্তাব প্রত্যাখ্যান করে।
আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন জানান, অ্যাসিড নিক্ষেপকারীকে ধরতে পুলিশ চেষ্টা করছে। তবে ওই ছাত্রীর পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি।