প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ৫০ লাখ টাকার আতশবাজি আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার দিবাগত গভীর রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর সীমান্ত এলাকা থেকে এগুলো আটক করা হয় বলে বিজিবি সূত্র জানিয়েছে। সূত্র জানায়, রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি মনতলা ক্যাম্পের নায়েক সাইদুর রহমানের নেতৃত্বে একদল জোয়ান কমলপুর সীমান্তে অভিযান চালায়। তারা সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৯ হাজার ৫৪০টি আতশবাজি উদ্ধার করে। এর আনুমানিক মূল্য ৫১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন প্রথম আলোকে এ আতশবাজি আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এগুলো ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল।