আতাইকুলায় স্কুলছাত্র হত্যার ঘটনায় মামলা, তিন সহপাঠী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আতাইকুলা থানার মধুপুর গ্রামে শাকিল আকতার (১৫) নামে এক স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শাকিলের বাবা বেলাল হোসেন বাদী হয়ে তার তিন সহপাঠীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে শনিবার রাতে মামলাটি করেন।
পুলিশ গতকাল রোববার সকালে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করেছে। ঘটনায় অন্য আরও তিনজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলো সদর উপজেলার চড়াডাঙ্গা গ্রামের কামাল হোসেনের ছেলে টুটুল হোসেন (১৬), চকবায়রা গ্রামের কামাল চৌধুরীর ছেলে বেলাল চৌধুরী (১৫) ও সরাডাঙ্গি গ্রামের বাবুল হোসেনের ছেলে শাওন হোসেন (১৫)। এরা সবাই আতাইকুলা উচ্চবিদ্যালয়ে শাকিলের সহপাঠী।