আত্মসমর্পণ করবে বনদস্যু 'মাস্টার বাহিনী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া এলাকায় বনদস্যু ‘মাস্টার বাহিনী’ অস্ত্র–গুলিসহ আত্মসমর্পণ করবে। আজ রোববার দুপুর সাড়ে ১২টা থেকে​ বেলা একটার মধ্যে তাদের আত্মসমর্পণ করার কথা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ দুপুরের দিকে চরপুটিয়ায় যাবেন। তাঁরা যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের প্রক্রিয়া শুরু হবে।

র‍্যাব–৮–এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বলেন, ৩ মে মাস্টার বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রী ও র‍্যাবের মহাপরিচালকের কাছে আত্মসমর্পণের জন্য আবেদন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রক্রিয়া শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব–৮–এর দল চরপুটিয়ায় যায়।

র‍্যাব সূত্রে জানা গেছে, মাস্টার বাহিনীর প্রধানসহ সাতজন ৫১টি অস্ত্র ও গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করবে।