আত্মসমর্পণকারী জলদস্যুদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের একদল দস্যু আত্মসমর্পণ করেছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গতকাল মংলা বন্দরের জেটির কাছাকাছি এলাকায় ওই দস্যুদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র প্রদর্শন করে। এ সময় দলটির সদস্যদেরও হাজির করা হয় l ছবি: প্রথম আলো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণকারী ১০ জলদস্যুর বিরুদ্ধে মংলা থানায় অস্ত্র আইনে দুইটি মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮-এর ডিএডি মো. হাবিব বাদী হয়ে মামলাটি করেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজ বুধবার তাদের বাগেরহাট আদালতে তোলা হবে।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফুর রহমান বলেন, স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য গতকাল বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র-গোলাবারুদ তুলে দিয়ে আত্মসমর্পণ করার পর ‘মাস্টার বাহিনী’র প্রধান মোস্তফা শেখ ওরফে মাস্টার এবং তাঁর বাহিনীর সদস্য সোহাগ আকন্দ, সোলায়মান শেখ, সুলতান খাঁ, ফজলু শেখ, শাহীন শেখ, সুমন সরদার, আসাদুল ইসলাম, হারুন ও আরিফ সরদারের বিরুদ্ধে মামলা করা হয়।
অারও পড়ুন :-
অস্ত্রসহ জলদস্যু ‘মাস্টার বাহিনী’র আত্মসমর্পণ