আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার স্কুলছাত্রী রিমা খাতুনকে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলার আসামি আবদুর রাজ্জাককে (৪৮) পুলিশ গ্রেপ্তার করেছে। তবে মূল আসামি এখনো পলাতক।

বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে রাজ্জাককে চান্দেরআড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে। মূল আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, চান্দেরআড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রিমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়। পরে বিয়ে না করায় ক্ষোভে-লজ্জায় ১৭ আগস্ট রিমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় স্কুলছাত্রীর বাবা এরশাদ আলী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এই ঘটনায় এলাকাবাসী ও ছাত্রীর সহপাঠীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।