আত্রাইয়ের ব্যবসায়ীর লাশ বাগমারায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার ঝাড়গ্রামে সেতুর নিচ থেকে গতকাল মঙ্গলবার পুলিশ আবু বাক্কার (৪১) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে। নিহত ব্যবসায়ীর বাড়ি বাগমারার পাশে নওগাঁর আত্রাই উপজেলার পাইকড়া গ্রামে।
বাগমারা থানার উপপরিদর্শক আসাদুজ্জামান, স্থানীয় রেজাউল করিমসহ আরও সাত ব্যক্তি বলেন, গতকাল সকালে স্থানীয় এক ব্যক্তি ঝারগ্রাম বিলে মাছ ধরতে যান। সকাল আটটার দিকে ঝারগ্রাম সেতুর নিচে এক ব্যক্তির লাশ দেখতে পান তাঁরা। স্থানীয় আরও লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এসআই আসাদুজ্জামান জানান, আবু বাক্কারের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের ও হাতে সুচ দিয়ে খোঁচানোর চিহ্ন রয়েছে।
আবু বাক্কারের বাবা হাবিবুর জানান, তাঁর ছেলে গত সোমবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সে কী কারণে খুন হয়েছে, তা বলতে পারছেন না তিনি।