প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়া পাঠানোর কথা বলে দুই ব্যক্তির কাছ থেকে আট লাখ টাকা আত্মসাতের অভিযোগে আজিজ আহমেদ নামের এক আদম ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। তিনি বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের মৃত জাফর আহমদের ছেলে। কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত নেজাম উদ্দিন প্রথম আলোকে জানান, গত বছরের ১৩ মার্চ আসাদ উল্লাহ ও মো. ফারুককে লিবিয়া পাঠানোর কথা বলে আট লাখ টাকা নেন আদম ব্যবসায়ী আজিজ আহমেদ। কিন্তু তাঁদের লিবিয়া পাঠাতে ব্যর্থ হন তিনি। এ ঘটনায় আসাদ উল্লাহ মামলা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজ বিভিন্ন লোকজনকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেছেন।