আদমদীঘিতে চার ভুয়া ডিবি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে গতকাল রোববার গ্রামবাসী চার ভুয়া ডিবি পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটক ব্যক্তিরা হলো দুপচাঁচিয়া উপজেলার সাজাক জাহান (৪০), এমরান হোসেন (২০), আবুল কালাম (২৪) ও শাহজাহান আলী (২৫)।
গ্রামবাসী জানায়, গতকাল সকাল ১০টার দিকে ওই চারজন আদমদীঘি সদরের কেশরতা গ্রামের ব্যবসায়ী এনামুল হকের বাড়িতে আসে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে এনামুলকে বাড়িতে না পেয়ে তাঁর জামাতা শামীম পারভেজকে মোটরসাইকেলে তুলে নিয়ে যেতে থাকে।
এ সময় কুসম্বী বাজার এলাকায় লোকজনের সন্দেহ হলে তাঁরা মোটরসাইকেল থামিয়ে চ্যালেঞ্জ করেন। চারজনের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাদের আদমদীঘি থানা-পুলিশে সোপর্দ করেন।
থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, আটক ব্যক্তিরা ভুয়া ডিবি পুলিশের পরিচয় দেওয়ায় জনতা তাদের আটক করে থানায় সোপর্দ করেছে।