আদমদীঘিতে মুঠোফোনের দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে বৈদ্যুতিক উপকরণ এবং মুঠোফোন বিক্রির দোকানে গত বৃহস্পতিবার রাতে বড় ধরনের চুরি হয়েছে।
দোকানমালিক পলাশ দত্ত বলেন, গতকাল শুক্রবার সকালে দোকান খোলার পর চুরির বিষয়টি ধরা পড়ে। চোরেরা দোকানঘরের টিনের ছাউনি কেটে ভেতরে ঢুকে ১৭ হাজার টাকা, ৬৪টি মুঠোফোন সেট, ২০টি সিম কার্ড, ৪০টি মেমোরি কার্ড, ১২০টি এনার্জি বাল্বসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
সান্তাহার শহর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পলাশ দত্ত এ ব্যাপারে আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি করেছেন।