আদাবর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থেকে আজ সোমবার ভোরে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর বয়স প্রায় ৩৫ বছর। ঘটনাস্থল থেকে একটি রিকশা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি রিকশাচালক।

আদাবর থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁর পেটে, গলায় ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি জানেন বলে জানিয়েছেন।