আদাবরে ছাত্রলীগ নেতা জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদাবর থানা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ-বিষয়ক সম্পাদক কামরুজ্জামানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে আদাবর পানির ট্যাংকের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদাবর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ বলেন, রাত সোয়া ১১টার দিকে পানির ট্যাংকের পাশে কামরুজ্জামান বসে ছিলেন। এ সময় ১৩-১৪ জন হঠাৎ তাঁকে আক্রমণ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে কামরুজ্জামানের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে এবং লোহার রড দিয়ে মারধর করতে থাকে। পরে তাঁর চিৎকারে ঘটনাস্থল থেকে একটু দূরে থাকা বন্ধুসহ অন্যরা এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়।
রিয়াজ বলেন, গুরুতর আহত অবস্থায় কামরুজ্জামানকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর।শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।