আদাবরে ২৫ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আদাবর এলাকা থেকে ২৫ লাখ জাল টাকা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বৃহস্পতিবার রাতে র্যাব-১ এর এই অভিযান চলাকালে জাল টাকা তৈরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন হামিদুর রহমানকে (৩৭) ও জামিলা আক্তার (৩০)।
আজ র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আদাবরের বায়তুল আমান হাউজিংয়ের ১৫ নম্বর সড়ক থেকে জামিলাকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে তথ্য নিয়ে পরে বায়তুল আমান হাউজিংয়ের একই সড়কের ৯০৩ নম্বর বাসার ছয় তলার একটি ফ্ল্যাট থেকে হামিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে ২৫ লাখ টাকা মূল্যমানের জালনোট, জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।