আদালত থেকে আসামির পলায়নের চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের কাঠগড়া থেকে মাদক মামলার আসামি মনির চৌকিদার গতকাল বুধবার পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও আদালতের কর্মীরা তাঁকে আটক করেন।
সরকারি কাজে বাধাদানের অভিযোগে তাঁর বিরুদ্ধে শরীয়তপুর সদরের পালং মডেল থানায় মামলা করা হয়েছে।
জাজিরা থানার পুলিশ সূত্র জানায়, জাজিরা উপজেলার বড় গোপারপুর গ্রামের বাসিন্দা মনির চৌকিদার মাদক ব্যবসায়ী। সম্প্রতি ১ হাজার ৬০০টি ইয়াবা বড়িসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় গতকাল তাঁকে মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। দুপুরে আদালতের কাঠগড়া থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। তাঁর বিরুদ্ধে পালং থানায় একটি মামলা করা হয়েছে।