আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে এক আনসার সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।
এ সংঘর্ষে আহত হয়ে একটি পক্ষের সমর্থক আনসার সদস্য আজিজুর খন্দকার (৫০) ওই দিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
আজিজুর কাগদী গ্রামের আবদুর রাজ্জাক খন্দকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কাগদী গ্রামের বেলাল মাতুব্বর ও সোহাগ মাতুব্বরের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সকাল আটটার দিকে দুই পক্ষের সমর্থকেরা ঢাল ও সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সমর্থকদের হটিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন জানান, গতকাল ওই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আজিজুল হক খন্দকার গুরুতর আহত হন। তাঁকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় তিনি মারা যান। তিনি বলেন, এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত কেউ থানায় মামলা করেনি।