আনসার আল ইসলাম সদস্য সন্দেহে পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই পাঁচজনকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিট।
ছবি: সংগৃহীত

ঢাকার শেরেবাংলা নগর ও কেরানীগঞ্জ থেকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ)। গত বৃহস্পতি ও শুক্রবার তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এটিইউ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিঠুন রহমান, সাকিব আল হাসান, মোহাম্মদ আবদুস শুকুর ওরফে সোহাগ, মোহাম্মদ জাবের ও মোহাম্মদ ওমর ফারুক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইনে উগ্রবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছেন।

সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টি করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নিতে অনলাইনে নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন। তাঁরা উগ্রবাদী বিভিন্ন বই ও বক্তব্য অনলাইনে পোস্ট করে কর্মী সংগ্রহ করছিলেন।