আনসার বিডি নামে বরিশালে ছয়জনকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বরিশালের কয়েকজন কবি এবং গণজাগরণ কর্মীকে হত্যার হুমকি দিয়েছে আনসার বিডি নামের একটি সংগঠন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা (জিডি) হয়েছে।
গত সোমবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আনসার বিডির পেজে ওই হুমকি দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘আমরা নগরে কার্যক্রম শুরু করেছি। ইসলামবিরোধীদের বিরুদ্ধে কার্যক্রম শুরু করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব।’
হুমকি পাওয়া ব্যক্তিরা হলেন কবি হেনরী স্বপন, কবি মেহেদি হাসান, তুহিন দাস, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চের কর্মী নজরুল বিশ্বাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রীতম চৌধুরী এবং চারু তুহিন।
কবি হেনরী স্বপন প্রথম আলোকে বলেন, গত সোমবার রাতে আনসার বিডি নামের একটি ঠিকানা থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।